Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আসন্ন উজিরপুর পৌরসভা নির্বাচন নিয়ে ভাবনা

Bangla FM OnlinebyBangla FM Online
২:০০ pm ২৩, মে ২০২৬
in সারাদেশ
A A
0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশাল জেলার ঐতিহ্যবাহী উপজেলা উজিরপুর, যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত। এখানে রয়েছে দেশের অন্যতম বৃহৎ লাল শাপলার বিল এবং সুপরিচিত মিঠাপানির মাছের সমৃদ্ধ অঞ্চল। তবে সম্ভাবনাময় এ জনপদের পৌরসভার কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে এখনো বঞ্চিত পৌরবাসী—এমন মন্তব্য করেছেন উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু।

তিনি বলেন, উজিরপুর পৌরসভা দীর্ঘদিন ধরেই অবকাঠামোগত ও নাগরিক সেবার দিক থেকে পিছিয়ে রয়েছে। পৌরসভার নিজস্ব আধুনিক ভবন, পরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সুপেয় পানির সরবরাহ ও পর্যাপ্ত নাগরিক সুবিধার অভাব রয়েছে বলে তিনি দাবি করেন।

রোকনুজ্জামান টুলু অভিযোগ করেন, অতীত সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিছু ব্যক্তি পৌরসভাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন। এতে জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছেন এবং উন্নয়ন কার্যক্রমও ব্যাহত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতের উজিরপুর পৌরসভা হবে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি আধুনিক পৌরসভা, যেখানে নাগরিকরা তাদের ন্যায্য পৌরসেবা পাবেন। গড়ে উঠবে ছোট-বড় শিল্পকারখানা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং নির্মিত হবে আধুনিক পৌর ভবন।

আসন্ন পৌর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমান প্রেক্ষাপটে দলীয় প্রতীকবিহীন নির্বাচন হলে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই জনপ্রতিনিধি নির্বাচিত হতে হবে। ভয়ভীতি, সন্ত্রাস বা অবৈধ প্রভাব বিস্তার করে জনগণের রায় অর্জন সম্ভব নয়।”

তিনি দাবি করেন, সাধারণ মানুষ এখন অনেক সচেতন এবং স্থানীয় রাজনীতির বিভিন্ন দিক সম্পর্কে অবগত। তাই জনগণের আস্থা অর্জনের জন্য নেতাদের জনমুখী রাজনীতি ও সেবামূলক কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। এক সাক্ষাৎকারে টুলু আরও বলেন, “আগামী পৌর নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও ভোটারদের অংশগ্রহণমূলক হবে বলে আমরা আশাবাদী।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মার্কিন রিপার ড্রোনে বড় ক্ষতি, ইরানের হামলায় ২০% ধ্বংসের দাবি
  • হাম আক্রান্ত শিশুদের জনসমাগম এড়িয়ে চলার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
  • নেত্রকোণায় ৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম