মুহ. মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইরে মাএ ২০ টাকা বাকী না দেয়ায় সংখ্যালঘু পান দোকানদারকে গলা টিপে ও অন্ডকোষে লাথিতে ঘটনাস্থলে মৃত্যু।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার(২২ মে) দুপুর ১২টার দিকে উপজেলা জয়মন্টপ ইউনিয়নের জয়মন্টপ মাছ বাজারে। নিহত পান বিক্রেতা শ্রীবাস চন্দ্র সাহা। নিহতের বাড়ি রংপুর জেলায়। সে বতমানে ঢাকা জেলার সাভার উপজেলার মধ্যেপাড়া বসবাস করেন। সে ওই এলাকার দীপ্ত সাহার বাবা।
এ ঘটনায় অভিযুক্ত ইশা মোল্লার বাড়ী উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম এলাকায়। সে ওই এলাকার আফাজুদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার জয়মন্টপ মাছ বাজারে শুক্রবার দুপুরে নিহত পান ব্যবসায়ীর শ্রীবাস চন্দ্র সাহার কাছ থেকে জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের ব্যাঙ্গা মার্কেট এলাকার ইশা মোল্লা দীর্ঘদিন ধরে পান ক্রয় করে। তারই ধারাবাহিকতা শুক্রবার দুপুরে ৩০ টাকার পান ক্রয় করে ১০ টাকা পরিশোধ করে। পরবর্তীতে ২০ টাকা চাইলে ইসা মোল্লা ক্ষিপ্ত হয়ে প্রথমে গায়ে হাত তোলে,পরে তাকে গলা চেপে ধরলে ও অন্ডকোষে লাথি মারে। এতে পান বিক্রেতা ঘটনাস্থলেই মারা যায়।
বিষয়টি মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী জানান,জয়মন্টপ মাছ বাজার সংলগ্ন ছোট্ট দোকানটাই ছিল তার জীবিকার অবলম্বন। মানুষটা অন্য ধর্মের হলেও মানবিকতায় অনেক বড় ছিল। অথচ তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে তার জীবনটাই কেড়ে নেওয়া হলো।
যেখানে সামান্য বাকীর টাকার জন্য একজন বৃদ্ধ মানুষকে হত্যা করা হয়, সেখানে মানবতা, বিবেক আর সমাজের শিক্ষা সবই যেন মৃত। অপরাধী যেই হোক, তার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। না হলে এমন নৃশংসতা একদিন আমাদের সবার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে বলে জানান ব্যবসায়ীরা।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম জানান,বিষয়টি শুনেছি। কিন্তু কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

