Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কৃষকের ঘরে হাসি ফোটাতে সরকার সরাসরি ধান সংগ্রহ করছে: সমাজকল্যাণমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩২ pm ২২, মে ২০২৬
in সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

সরকার কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে খাদ্যবান্ধব নীতির আওতায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। এর মাধ্যমে কৃষকরা লাভবান হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে”— এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

শুক্রবার (২২ মে) দুপুর ১২টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ মৌসুমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে দাউদপুর এলএসডি ও ভাদুরিয়া এলএসডিতে পৃথকভাবে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাজিদ উল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কৃষক যেন তাদের উৎপাদিত ধানের সঠিক মূল্য পান, সে লক্ষ্যেই সরকার মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে।

তিনি বলেন, বর্তমান সরকার কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে বিভিন্ন প্রণোদনা, সহজ শর্তে কৃষিঋণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দিয়ে যাচ্ছে। খাদ্য মজুত শক্তিশালী রাখতে এবং ভবিষ্যৎ খাদ্য সংকট মোকাবিলায় এ ধরনের সংগ্রহ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী আরও বলেন, কৃষকদের কষ্টের ফসলের মূল্য নিশ্চিত করা সরকারের দায়িত্ব। মাঠ পর্যায়ে খাদ্য সংগ্রহ কার্যক্রমে যেন কোনো অনিয়ম না হয়, সেদিকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখখেরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলাইমান ইসলাম মেহেদী, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিনসহ জনপ্রতিনিধি, কৃষক ও সুধীজন।

Tags: কৃষকধানসমাজকল্যাণমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মামলা না নেওয়ায় থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিজয়নগরে গরিবদের মাঝে পচা চাল বিতরণের অভিযোগ
  • তেলিগাতী বাইপাসে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন অনুষ্ঠিত
  • পশু কোরবানির পর পরিবেশ সুরক্ষায় মেনে চলুন ৫টি নিয়ম
  • পুশ-ইন ইস্যু: ৫ জনকে ফেরত নেওয়ার সিদ্ধান্ত ভারতের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম