Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহের শঙ্কা

Bangla FM OnlinebyBangla FM Online
১:০২ pm ২২, মে ২০২৬
in Lead News, আবহাওয়া
A A
0

গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অতিরিক্ত গরমের প্রভাবে বায়ুদূষণের শীর্ষ ১০ তালিকার মধ্যেও স্থান করে নিয়েছে মেগাসিটি ঢাকা।

তবে আজ শুক্রবার (২২ মে) থেকে আগামী সোমবার (২৫ মে) পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও ভারী বর্ষণে রূপ নিতে পারে।

অবশ্য স্বস্তির এই আভাস বেশিদিন স্থায়ী হচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের তথ্যমতে, আগামী মঙ্গলবার (২৬ মে) থেকে দেশের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে।

আসন্ন পবিত্র ঈদুল আজহার সময়ে দেশের অনেক জায়গায় গরমের তীব্র দাপট দেখা যেতে পারে এবং কোথাও কোথাও নতুন করে তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে সবার মনে এখন একটাই প্রশ্ন—ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে?

এই বিষয়ে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, আগামী ২৮ মে ঈদের দিন রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। উল্টো ঈদের দিন ঢাকা বিভাগের কিছু কিছু জেলায় নতুন করে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে ঢাকার বাইরে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে আবহাওয়া অফিসের সর্বশেষ ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই সময়ে খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

তবে আজ সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Tags: তাপপ্রবাহের শঙ্কারাজধানী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যাক্তিকে নিয়ে চাঞ্চল্য তথ্য
  • রাণীশংকৈলে ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • ধামইরহাটে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
  • রাবিতে নতুন দুই সহ-উপাচার্য নিয়োগ
  • সরাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম