Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাঙ্গাবালীতে খাল উন্মুক্তের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৬ pm ২১, মে ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

ফিরোজ ফরাজী,

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের যুগিরহাওলা ও হাপুয়াখালী গ্রামের মাঝ দিয়ে বয়ে চলা ‘মকপাড়া সরকারি খাস খাল’ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেলে খালের হাপুয়াখালী পাড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ৮ থেকে ১০ বছর ধরে প্রভাবশালী চক্র যুগিরহাওলা মৌজার প্রায় ১২ একর জমির এ খালটি দখলে নিয়ে মাছ চাষ করে আসছে। এতে খালের স্বাভাবিক ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছেন আশপাশের প্রায় দুই শতাধিক পরিবার।

গ্রামবাসীরা জানান, খালটির দুই পাড়ের অধিকাংশ মানুষ কৃষি ও মৎস্যকাজের সঙ্গে জড়িত। মাছ চাষের জন্য খালে নোনা পানি তোলা হয়। ফলে ওই পানি কৃষিকাজে ব্যবহার করা যায় না। এতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া একসময় স্থানীয়রা খাল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন এবং গৃহস্থালি কাজেও খালের পানি ব্যবহার করতেন। কিন্তু বর্তমানে মাছ চাষের কারণে সাধারণ মানুষ খালের পানি ব্যবহার করতে পারছেন না।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের দাবি, সবশেষ খালটি তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়েছিল বলে তারা শুনেছেন। সেই ইজারা বাতিল করে জনস্বার্থে খালটি উন্মুক্ত করে সাধারণ মানুষের ব্যবহারের সুযোগ নিশ্চিত করার দাবি জানান তারা।

ক্লাইমেট এ্যাকশন গ্রুপ (সিএজি) ও ভুক্তভোগী স্থানীয় বাসিন্দাদের আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য দেন হাপুয়াখালী গ্রামের কৃষক শাহজাহান প্যাদা, মিঠন হাওলাদার, মনির মাতুব্বর, মহসিন প্যাদা ও গৃহিণী নাসিমা বেগমসহ আরও অনেকে। বক্তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এবিষয়ে খাল ইজারাগ্রহীতা পক্ষের স্থানীয় বাসিন্দা শাকিল তালুকদার বলেন, ‘২০০৬ সালে খালটি বিএস জরিপে খাস হয়ে যায় জেলা প্রশাসকের নামে। সে অনুযায়ী বাংলা ১৪৩২ থেকে ১৪৩৪ পর্যন্ত তিন বছরের জন্য জলমহাল ইজারা দরপত্র আহবান করলে এই খালটির জন্য পাঁচজন ফরম দাখিল করেন। এরমধ্যে মজিবর খা যে মৎস্য সমিতির সভাপতি, সেই সমিতি সর্বোচ্চ দরদাতা হিসেবে খালটি ইজারা পায়। একটি পক্ষ খালটি ইজারা না পেয়ে আমাদের হয়রানি করার চেষ্টা করছে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান বলেন, বিষয়টি নিয়ে আদালতেও একটি মামলা চলমান রয়েছে বলে জেনেছি। আদালতের সিদ্ধান্ত জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রামিসার হ/ত্যা/কারীকে উন্মুক্ত মঞ্চে মানুষের সামনে ফাঁ*সি দেখতে চাই
  • রামিসা হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
  • বিভিন্ন আয়োজনে বান্দরবানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন
  • জীবিত মানুষকেই দেওয়া হলো ‘মৃত্যু সনদ’! নরসিংদী পৌরসভায় তোলপাড়
  • নওগাঁর ধামইরহাটে ১০ বছরের শিশুর ওপর বলাৎকারের অভিযোগ, মাদরাসা শিক্ষক আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম