Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আখাউড়া-সিলেট রেলপথে ট্রেন-পিকআপ সংঘর্ষ, গরু আহত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৭ pm ২১, মে ২০২৬
in দুর্ঘটনা
A A
0

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-সিলেট রেলপথে আন্তঃনগর জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেন ও গরুবোঝাই একটি পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপটি রেললাইনে পড়ে যায় এবং ভ্যানে থাকা একটি গরু আহত হয়।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার আজমপুর স্টেশন অতিক্রম করার পর সিঙ্গারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেনটি আজমপুর স্টেশনে যাত্রাবিরতির পর সিলেটের দিকে রওনা দেয়। পরে সিঙ্গারবিল এলাকায় পৌঁছালে রেললাইনের কাছাকাছি চলে আসে গরুবোঝাই একটি পিকআপ ভ্যান। এ সময় ট্রেনের ধাক্কায় পিকআপটি রেললাইনে পড়ে যায় এবং একটি গরু আহত হয়।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত যানটি রেললাইন থেকে সরিয়ে নেয়। এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং ট্রেনটি নির্ধারিত গন্তব্য সিলেটের উদ্দেশ্যে চলতে থাকে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় ট্রেনের কোনো ক্ষতি হয়নি এবং দ্রুত লাইন পরিষ্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়।

Tags: #আখাউড়া#গরুবাহী_পিকআপ#ট্রেন_দুর্ঘটনা#সিলেট_রেলপথ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রামিসার হ/ত্যা/কারীকে উন্মুক্ত মঞ্চে মানুষের সামনে ফাঁ*সি দেখতে চাই
  • রামিসা হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
  • বিভিন্ন আয়োজনে বান্দরবানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন
  • জীবিত মানুষকেই দেওয়া হলো ‘মৃত্যু সনদ’! নরসিংদী পৌরসভায় তোলপাড়
  • নওগাঁর ধামইরহাটে ১০ বছরের শিশুর ওপর বলাৎকারের অভিযোগ, মাদরাসা শিক্ষক আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম