Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে হাম উপসর্গে ৭ মাসের শিশুর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৪ pm ২১, মে ২০২৬
in Lead News, স্বাস্থ্য
A A
0

সত্যজিৎ দাস:

সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ মারা যাওয়া শিশুর নাম হাফিজুর রহমান (৭ মাস)। তার বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ইলাশপুর এলাকায়।

বুধবার (২০ মে) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে সিলেট বিভাগে চলতি সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। এর মধ্যে হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৪ শিশু এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৩৮ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী,বৃহস্পতিবার (২১ মে) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৮৯ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে এ ধরনের রোগী ভর্তি রয়েছেন মোট ২৮৬ জন।

তবে আশার খবর হলো,গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেট বিভাগে নতুন করে কারও শরীরে হাম রোগ শনাক্ত হয়নি।

স্বাস্থ্য বিভাগ পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি অব্যাহত রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tags: মৌলভীবাজারহাম উপসর্গ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শান্তিগঞ্জে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা
  • রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন
  • রাজস্থলীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ
  • চরভদ্রাসনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত
  • দুমকিতে সাবেক ইউপি সদস্যের আত্মহত্যা, চিরকুটে ৬ পাওনাদারের নাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম