রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২০ মে) পুলিশ জানায়, ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত সোহেল রানা এবং তার সহযোগী স্বপ্না আক্তারকে গ্রেফতার করা হয়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে প্রথমে স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে সোহেল রানাকে গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ।

