Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটের জৈন্তাপুরে ট্রাক চাপায় ২ জন নিহত

Bangla FMbyBangla FM
৪:২০ pm ২৩, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0


সিলেট ব্যুরো:- 

সিলেটের  জৈন্তাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর গ্রামের মৃত আলি আহমদ এর ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও আগফৌদ পাঁচ সেউতি গ্রামের হাসান আলীর ছেলে মো তোফায়েল (২৬)।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জৈন্তাপুর উপজেলার কাটাগাং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক আরোহী।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টায় তিনজন আরোহী একটি মোটরসাইকেলে করে সিলেট-তামাবিল মহাসড়ক দিয়ে জৈন্তাপুর সদরের দিকে আসছিলেন। কাটাগাং নামক স্থানে পৌঁছালে মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

এ ঘটনায় আহত উপজেলার বিড়াখাই এলাকার জালাল আহমেদ এর ছেলে সাব্বির আহমেদকে (৩২) সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের টিম স্থানীয়দের সহায়তায় মৃতদেহ ও আহতকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। পরে নবাইকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

Tags: সর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মাওলানা আব্দুস সাত্তার
  • মৌলভীবাজারে ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ আরেক ডাকাত
  • বানিয়াচংয়ে কালী মন্দিরে ডাকাতি,স্বর্ণালঙ্কার লুট
  • শ্রীমঙ্গলে আউশ ধান উৎপাদনে কৃষি প্রণোদনা উদ্বোধন
  • শ্রীমঙ্গলে সাড়াশি অভিযানে ৫ অপরাধী গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম