Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুড়িগ্রামে ভূমি অফিসের সেবার মানোন্নয়নে গণশুনানি

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২০ pm ২০, মে ২০২৬
in সারাদেশ
A A
0

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলা ভূমি অফিসের সেবার মানোন্নয়ন এবং নাগরিক ভোগান্তি নিরসনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে ভূমিসেবার নানা বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেব নাথ।

আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বি.এম কুদরত-এ-খুদা, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, সদর ইউএনও ইসমাইল হোসেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মুহ: হুমায়ুন কবির, সদর উপজেলা এসিল্যান্ড আরিফুল ইসলাম সহ জেলা প্রশাসন ও ভূমি অফিসের অনান্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি অফিসের সেবাকে আরও জনবান্ধব ও স্বচ্ছ করতে কাজ চলছে। অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বক্তারা আরও বলেন, খতিয়ান সংশোধন, নামজারি, খাজনা প্রদান ও জমি সংক্রান্ত যেকোনো বিরোধ বা অভিযোগের তাৎক্ষণিক বা দ্রুত সমাধান, ভূমি অফিসে সেবা নিতে আসা নাগরিকরা যেন কোনো প্রকার হয়রানি বা দুর্নীতির শিকার না হন, তা নিশ্চিত করা সহ ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের মতো স্মার্ট ভূমি সেবাগুলো সম্পর্কে জনসাধারণকে ধারণা দেওয়া এবং সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

গণশুনানী শেষে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ২৩ জন ব্যক্তির মাঝে মোট ৬৫ লাখ ৫২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এর আগে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেব নাথ ভূমিসেবা মেলার স্টল সমূহ পরিদর্শন করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুরআনের আয়াত পোস্ট করে আইআরজিসির হুমকি
  • সদরপুরে প্রাথমিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন সায়েম ও লুৎফুননেসা
  • অভিবাসন সহযোগিতা, মেধা বিনিময় ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ
  • আসামিকে আড়াল করতে অন্য ব্যক্তিকে আত্মসমর্পণ করানোর অভিযোগ
  • ‎পাংশায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম