Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নবম পে-স্কেল চূড়ান্ত হচ্ছে বৃহস্পতিবার, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতনসহ আলোচনায় যা থাকছে

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৭ pm ২০, মে ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

আগামী অর্থবছরের শুরু, অর্থাৎ ১ জুলাই থেকেই নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে পুনর্গঠিত কমিটি আবার বৈঠক করেছে। সুপারিশ চূড়ান্ত হলে তা দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আসন্ন বাজেটে পে-স্কেল বাস্তবায়নের জন্য ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম দুই অর্থবছরে ধাপে ধাপে মূল বেতন সমন্বয় করা হবে এবং তৃতীয় বছরে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুক্ত হবে। এছাড়া প্রথম পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীরা নতুন কাঠামোর ৫০ শতাংশ বেতন পাবেন, পরবর্তী বছরে বাকি অংশ কার্যকর করা হবে।

পে-কমিশনের হিসাব অনুযায়ী, একবারে পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ৪৩ হাজার কোটি টাকা ব্যয় হতো। তবে বিদ্যমান ১০ শতাংশ মহার্ঘ ভাতা সমন্বয়ের ফলে অতিরিক্ত ব্যয় কিছুটা কমে এসেছে।

নতুন পে-স্কেলে প্রশাসন, শিক্ষক, পুলিশ, স্বাস্থ্য, বিচার বিভাগসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত থাকবেন বলে জানা গেছে। স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্যও আলাদা নির্দেশনা থাকতে পারে।

সুপারিশে নিম্ন ও মধ্যম গ্রেডের বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখার কথা বলা হয়েছে, যাতে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমানো যায়।

এছাড়া পেনশনভোগীদের জন্যও বড় ধরনের সুবিধা বৃদ্ধির প্রস্তাব রয়েছে। কম পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, মধ্যম পর্যায়ে ৭৫ শতাংশ এবং উচ্চ পেনশনে প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন গ্রেডের বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ গ্রেড ৭৮,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে।

Tags: অর্থ মন্ত্রণালয়নবম পে স্কেলবাংলাদেশ পে স্কেল ২০২৬
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুরআনের আয়াত পোস্ট করে আইআরজিসির হুমকি
  • সদরপুরে প্রাথমিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন সায়েম ও লুৎফুননেসা
  • অভিবাসন সহযোগিতা, মেধা বিনিময় ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ
  • আসামিকে আড়াল করতে অন্য ব্যক্তিকে আত্মসমর্পণ করানোর অভিযোগ
  • ‎পাংশায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম