Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদযাপিত

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৩ pm ২০, মে ২০২৬
in সারাদেশ
A A
0
0-0x0-0-0#

0-0x0-0-0#

সঞ্জয় মালাকার , রাজনগর:

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২০ মে ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার বেলা ১১টায় রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব বিপুল চন্দ্র শিকদার এবং বিশেষ অতিথি রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল তাদের স্বাগত জানায়। ফায়ার সার্ভিসের লিডার শাহিন আহমেদের নেতৃত্বে অতিথিবৃন্দকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর প্রধান অতিথি জনাব বিপুল চন্দ্র শিকদার জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে ফায়ার সার্ভিস সপ্তাহের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন।

উদ্বোধন শেষে রাজনগর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মোহাম্মদ আলী হোসেনের নেতৃত্বে স্টেশনের আধুনিক অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। যন্ত্রপাতির কার্যকারিতা প্রদর্শনের পর ফায়ার ফাইটার সদস্যরা এক আকর্ষণীয় ও সচেতনতামূলক অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন। এবারের মহড়ার অন্যতম আকর্ষণ ছিল ফায়ার সার্ভিসের আধুনিক প্রযুক্তির নতুন সংযোজন ‘ফায়ার বল’। প্রধান অতিথি নিজে এই ফায়ার বলের আনুষ্ঠানিক মহড়া দিয়ে এর কার্যকারিতা পরীক্ষা ও প্রদর্শন করেন।

মহড়া শেষে স্টেশন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা (র‍্যালি) বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ পয়েন্টে গিয়ে শেষ হয়। ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন সম্বলিত এই শোভাযাত্রা এবং সমগ্র অনুষ্ঠানসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা প্রদান করে রাজনগর সরকারি কলেজের রোভার স্কাউট ইউনিটের সদস্যবৃন্দ।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। (উল্লেখ্য, বিশেষ অতিথি স্থানীয় ৫নং সদর ইউপি চেয়ারম্যান অনিবার্য কারণবশত অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি)।
প্রধান ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে রাজনগর ফায়ার সার্ভিসের সার্বিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করে বলেন, রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যেভাবে সবসময় উপজেলাবাসীর পাশে থেকেছে, ঠিক একইভাবে আগামীতেও যেন যেকোনো আপদ-বিপদে ও দুর্যোগে মানুষের সেবায় সবার আগে নিয়োজিত থাকে। একই সাথে অতিথিবৃন্দ ফায়ার সার্ভিসের যেকোনো দুর্যোগ মোকাবেলা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

স্টেশন অফিসার মোহাম্মদ আলী হোসেন সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ফায়ার সার্ভিস জনগণের বন্ধু। যেকোনো অগ্নিকাণ্ড বা দুর্যোগে দ্রুত সেবা পেতে ফায়ার সার্ভিসকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানটিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং ফায়ার সার্ভিসের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম: সুসুয়া চরে ৬৯ শিশুর মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ
  • পাংশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
  • কাপ্তাইয়ের কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
  • জয়পুরহাটে দাখিল পরীক্ষার নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম