Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রামপালে শুরু হয়েছে লাগসই প্রযুক্তি নিয়ে দুই দিনব্যাপী সেমিনার

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৭ pm ২০, মে ২০২৬
in সারাদেশ
A A
0
শেখ মাসুম বিল্লাহ, রামপাল উপজেলা প্রতিনিধি,
বাগেরহাটের রামপালে “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার শুরু হয়েছে।
২০ মে ২০২৬, বুধবার সকালে রামপাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেমিনারটি উদ্বোধন করা হয়। আগামীকাল ২১ মে পর্যন্ত চলবে এই আয়োজন। সেমিনারের আয়োজন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাস্তবায়নে রয়েছে রামপাল উপজেলা প্রশাসন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য রাখেন ঢাকার বিসিএসআইআর-এর আইআরডি বিভাগের সাইন্টিফিক অফিসার নাসিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসি।
এছাড়া উপস্থিত ছিলেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, সাংবাদিক ফকির আতিয়ার রহমান, রামপাল প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তিগুলো কীভাবে সাধারণ মানুষের জীবন সহজ করছে এবং সেগুলোর প্রসার কীভাবে বাড়ানো যায়, সেটাই এই সেমিনারের মূল আলোচনার বিষয়। সেমিনারে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় উদ্ভাবকরা অংশ নিচ্ছেন।
স্থানীয় পর্যায়ে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে এমন উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন
  • অধ্যাপক দিপু সিদ্দকীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও হত্যার হুমকিতে গভীর উদ্বেগ ও নিন্দা
  • ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি
  • ঝালকাঠির নলছিটিতে ২১ বস্তা গম জব্দ করেছে পুলিশ
  • কুড়িগ্রামে ভূমি অফিসের সেবার মানোন্নয়নে গণশুনানি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম