ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি (২০২৬–২৭) বিনা প্রতিদ্বন্দ্বিতায় গঠিত হয়েছে।
কমিটিতে সভাপতি হয়েছেন আল-আমিন তালুকদার (চ্যানেল আই), সহ-সভাপতি মাসউদুল আলম (বাংলাভিশন) এবং সাধারণ সম্পাদক অলোক সাহা (মাছরাঙা টিভি)।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ক্রীড়া সম্পাদকসহ অন্যান্য পদেও প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হন। মোট ১১ সদস্যের কমিটির সব পদেই একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।

