Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরকারের প্রধান অগ্রাধিকার বিচারাধীন মামলার দ্রুততম নিষ্পত্তি: প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৮ pm ১৯, মে ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা–২০২৬’ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের সেবা কখনো দয়া বা করুণা নয়, এটি রাষ্ট্রের দায়িত্ব। সরকারের লক্ষ্য হলো দুর্নীতি ও হয়রানিমুক্ত, প্রযুক্তিনির্ভর এবং নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা, যা টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে সঙ্গে জমির মালিকানা ও অংশীদারিত্ব জটিল হয়েছে, ফলে ভূমি রেকর্ড সংরক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্বও বেড়েছে। এজন্য মালিকানা, খতিয়ান, দলিল ও নামজারিসহ বিভিন্ন বিষয়ে সঠিক রেকর্ড রাখা জরুরি।

তিনি আরও বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে ভূমি ব্যবস্থাপনায় আধুনিকীকরণ সম্ভব হয়েছে, যা জমি সংক্রান্ত জটিলতা ও বিরোধ কমাতে সহায়তা করবে। অনলাইন সেবা চালুর মাধ্যমে জনগণের ভোগান্তিও অনেকাংশে হ্রাস পাবে এবং ভূমি অফিসে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে।

তারেক রহমান উল্লেখ করেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাথাপিছু জমির পরিমাণ কমছে, ফলে জমি নিয়ে বিরোধ ও মামলা বাড়ছে, যা সামাজিক ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রভাব ফেলছে।

তিনি বলেন, সরকার ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ভূমি রেকর্ড ও সেবা ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করার উদ্যোগ নিয়েছে, যাতে মানুষকে আর অযথা হয়রানির শিকার হতে না হয়।

তিনি আরও জানান, চলমান ভূমিসেবা মেলা সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ, যা ধাপে ধাপে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে আদালতে লাখ লাখ মামলা বিচারাধীন রয়েছে, যার বড় অংশই জমি সংক্রান্ত। তাই বিকল্প বিরোধ নিষ্পত্তি, গ্রাম আদালত এবং এডিআর ব্যবস্থার ওপর গুরুত্ব বাড়ানো জরুরি, যাতে দ্রুত ও শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি সম্ভব হয়।

Tags: প্রধানমন্ত্রীসরকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ময়মনসিংহের গৌরীপুরে তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু
  • শান্তিগঞ্জে ভূমিসেবা মেলার উদ্বোধন
  • কাপ্তাইয়ে বিটিভি’র নান্দনিক অনুষ্ঠান ধারণ
  • গোয়ালন্দ মোড় মহাসড়কে র‍্যাবের অভিযান
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের জ্ঞান ও সম্ভাবনার আলোকবর্তিকা: উপাচার্য ড. ইসরাফিল শাহীন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম