Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোসাইরহাটে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২১ pm ১৯, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

জাবেদ শেখ, শরীয়তপুর জেলা প্রতিনিধি :

শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দায়িত্বরত চিকিৎসক, নার্স, কর্মচারী ও আনসার সদস্যদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে জেলার স্বাস্থ্য বিভাগে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্যকর্মীরা।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালিত হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন চিকিৎসক ডা.খাজা হুমায়ুন কবির। তিনি বলেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত মাত্র ছয়জনকে আটক করা হয়েছে। অথচ সিসিটিভি ফুটেজে হামলাকারীদের স্পষ্ট দেখা যাচ্ছে। পুলিশের কাছে ফুটেজ থাকার পরও কেন অন্য আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও বলেন, অপরাধীরা দেশের বাইরে পালিয়ে যায়নি। পুলিশ চাইলে যেকোনো সময় তাদের গ্রেপ্তার করতে পারে। কিন্তু কেন দেরি করা হচ্ছে, কার স্বার্থ রক্ষা করা হচ্ছে, সেটা আমরা জানতে চাই।
ডা.খাজা হুমায়ুন কবির বলেন, এ ধরনের হামলার সঠিক বিচার না হলে দেশের চিকিৎসা ব্যবস্থা ধীরে ধীরে ভেঙে পড়বে। তিনি সাধারণ মানুষের উদ্দেশে বলেন, সবাই তো আর ভারত বা সিঙ্গাপুরে চিকিৎসা নিতে পারবেন না। শেষ পর্যন্ত দেশের হাসপাতাল ও এখানকার চিকিৎসকদের কাছেই আসতে হবে।

এ সময় ডা.মো.হাফিজুর রহমান বলেন, চিকিৎসাসেবা বন্ধ করা হয়নি। অল্প সময়ের জন্য কর্মসূচিতে অংশ নিয়ে চিকিৎসকেরা তাঁদের বক্তব্য তুলে ধরেছেন। পরে আবার স্বাভাবিক চিকিৎসাসেবা চালু করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে গোসাইরহাট উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ময়মনসিংহের গৌরীপুরে তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু
  • শান্তিগঞ্জে ভূমিসেবা মেলার উদ্বোধন
  • কাপ্তাইয়ে বিটিভি’র নান্দনিক অনুষ্ঠান ধারণ
  • গোয়ালন্দ মোড় মহাসড়কে র‍্যাবের অভিযান
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের জ্ঞান ও সম্ভাবনার আলোকবর্তিকা: উপাচার্য ড. ইসরাফিল শাহীন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম