Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০১ pm ১৯, মে ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন উড়ানো ও ফিতা কাটার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মেলায় নামজারি, খতিয়ান, পর্চা, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন বিষয়ে তথ্য ও সেবা দেওয়া হচ্ছে।

মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে মাহমুদা জাহান বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করছে। ভূমি–সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে সচেতন করতে এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় আগত সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক পরামর্শ ও বিভিন্ন অনলাইন সেবা প্রদান করা হয়। পাশাপাশি ডিজিটাল ভূমিসেবা কার্যক্রম সম্পর্কেও সাধারণ মানুষকে অবহিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ হাসিবুর রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল করিম, সমাজসেবা কর্মকর্তা বেলাল হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সহসভাপতি আবদুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সোহেল রানার দায় স্বীকার
  • ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
  • নওগাঁয় মাদকের বড় হোতা আটক
  • বোনকে প্রেমের প্রস্তাব: বন্ধুকে গলা কেটে হত্যা
  • সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল ইসলাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম