Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফারাক্কা বাঁধ আধিপত্যবাদের হাতিয়ার, চবিতে চাকসুর আলোচনা সভায় বক্তারা

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৯ pm ১৯, মে ২০২৬
in ক্যাম্পাস
A A
0

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-এর উদ্যোগে “ফারাক্কা বাঁধ: আধিপত্যবাদের নির্মম গ্রাসে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৮ মে ২০২৬) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবির উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, ফারাক্কা বাঁধ ইস্যু দীর্ঘমেয়াদী একটি অমীমাংসিত বিষয় এবং এটি শুধু পানির সমস্যা নয়, বরং একটি বড় ভূ-রাজনৈতিক ইস্যু। তিনি বলেন, “ভারত ফারাক্কা বাঁধকে আধিপত্যবাদ টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যখন বাংলাদেশের পানি প্রয়োজন হয় তখন পাওয়া যায় না, আবার প্রয়োজন না থাকলে পানি উপচে পড়ে।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখনো অসম অবস্থায় রয়েছে। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কের পরিবর্তে সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতি আরও কার্যকর ও বাস্তবমুখী করার আহ্বান জানান।

]বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, ফারাক্কা ইস্যু বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। তিনি ইতিহাস চর্চার ওপর গুরুত্বারোপ করে বলেন, ভারতের আগ্রাসী মনোভাব বহু আগে থেকেই বিদ্যমান। তিনি মাওলানা আবদুল হামিদ খান ভাসানী-এর ফারাক্কা আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “আজকের সময়েও ভাসানীর মতো নেতৃত্ব প্রয়োজন।

বক্তারা বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায় এবং আঞ্চলিক আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের গুরুত্বের ওপর জোর দেন। চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি-র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ।

আলোচনা সভায় চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে চাকসু আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে বই পাঠ প্রতিযোগিতা এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রবন্ধ রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ময়মনসিংহে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ
  • ঝিনাইগাতীতে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ অনুষ্ঠিত
  • রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
  • ‎বগা সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শনে এসে উত্তেজনার মুখে ফিরে গেলেন সেতুমন্ত্রী
  • র‍্যাব আগের মতো থাকছে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম