Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৫ pm ১৯, মে ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

জমিজমা সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে প্রচলিত বিচারব্যবস্থার পাশাপাশি গ্রাম আদালত ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) ব্যবস্থাকে আরও কার্যকর করা প্রয়োজন।

মঙ্গলবার (১৯ মে) সকালে তিন দিনের ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে, মধ্যস্থতা বা সালিশের মতো বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি করা গেলে আদালতের ওপর মামলার চাপ কমবে এবং জমি-সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধান সম্ভব হবে।

তিনি আরও বলেন, শুধু জমি সংক্রান্ত নয়, সরকারের সব উন্নয়ন ও জনবান্ধব কর্মসূচিতে জনগণের প্রতি দায়বদ্ধতা বজায় রাখা হচ্ছে। অতীতের দীর্ঘ সময়ের শাসনামলে জনগণ যেসব ভোগান্তির শিকার হয়েছে, বর্তমান সরকার সেগুলো দূর করে অধিকারভিত্তিক প্রশাসন গড়ে তুলতে চায়।

তিনি জানান, পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে এবং নাগরিকদের সুবিধার্থে ‘ভূমি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়লে বিরোধ নিষ্পত্তি সহজ হবে, অনিয়ম কমবে এবং ভূমি অফিসে মধ্যস্বত্বভোগীদের প্রভাবও হ্রাস পাবে।

Tags: জমিজমাপ্রধানমন্ত্রীমামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁর সঙ্গে সারা দেশের দূরপাল্লার বাস চলাচল বন্ধ, চরম যাত্রী দুর্ভোগ
  • ভারতে রাস্তা ও জনবহুল এলাকা থেকে সব বেওয়ারিশ কুকুর অপসারণের নির্দেশ সুপ্রিম কোর্টের
  • মৌলভীবাজারে শ্রেণিকক্ষে ভাতের হোটেল
  • হাম পরিস্থিতি শিখিয়েছে, আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতের সংকট: তথ্যমন্ত্রী
  • জামালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম