Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২০ কেজি গাঁজাসহ খুরুশকুলের ‘জুঁই’ গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৬ am ১৯, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

 আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে ২০ কেজি গাঁজাসহ জেসমিন আক্তার জুই (২২) নামে এক নারী মাদক কারবারি গ্রেফতার হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এসব গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫।

সোমবার (১৮ মে) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়া (ইসলামাবাদ) এলাকার একটি বাড়িতে বিক্রয়ে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রাখা হয়েছে বলে জানতে পারে। এ তথ্যের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে সুকৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে জুইকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জুই খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়া (ইসলামাবাদ) এলাকার মৃত রশিদ আহমেদের মেয়ে এবং জাহিদ হোসেন ওরফে মিজানের স্ত্রী।

র‌্যাব কর্মকর্তা আ. ম. ফারুকের দাবি, জিজ্ঞাসাবাদে জুঁই স্বীকার করেন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কক্সবাজার শহরসহ বিভিন্ন স্থানে কৌশলে বিক্রি করছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দ আলামতসহ তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফুলবাড়ীতে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত
  • লক্ষ্মীপুরে ভূমি মেলার আয়োজন
  • জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
  • শ্রীমঙ্গলে ‘ভূমি সেবা মেলা-২০২৬’ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি
  • সিরাজগঞ্জে হিরোইন সহ নারী মাদক কারবারি আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম