Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রসেনজিৎ থেকে নুরুল ইসলাম মোয়াজ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৯ pm ১৮, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজার শহরের ঐতিহ্যবাহী শাহ মোস্তফা মাজার জামে মসজিদে এক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরের পর তার নতুন নাম রাখা হয়েছে নুরুল ইসলাম মোয়াজ। পূর্বে তার নাম ছিল প্রসেনজিৎ।

রোববার (১৭ মে) বাদ আসর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পবিত্র কালেমা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। অনুষ্ঠানে আওলাদে হযরত ওমর ফারুক (রা.) মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকীর উপস্থিতি ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়,ধর্মান্তরের আগে তিনি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। এ লক্ষ্যে গত ১৪ মে মৌলভীবাজার জজ কোর্টে এফিডেভিট দাখিল করা হয়। আদালতের এপিপি মো. ইজাজুল ইসলাম তানভীর এ প্রক্রিয়ায় সহযোগিতা করেন বলে জানা গেছে।

অনুষ্ঠানে শাহ মোস্তফা দরগাহ জামে মসজিদের খতিব,ইমাম ও মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বিশেষ মোনাজাতে নব মুসলিমের কল্যাণ,ধর্মীয় জীবন ও ইসলামের পথে সুদৃঢ় থাকার জন্য দোয়া করা হয়।

উপস্থিত মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নুরুল ইসলাম মোয়াজকে অভিনন্দন জানান এবং তার নতুন ধর্মীয় জীবনচর্চায় সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয়দের মতে,এ ধরনের আয়োজন এলাকায় পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের ইতিবাচক বার্তা বহন করে।

আঞ্জুমানে গাউছিয়া ফারুকিয়া ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে,নুরুল ইসলাম মোয়াজের জন্য ধর্মীয় শিক্ষা ও কুরআন তিলাওয়াত শেখার বিশেষ ব্যবস্থা করা হবে,যাতে তিনি ইসলামের মৌলিক বিষয়গুলো সহজে আয়ত্ত করতে পারেন।

তবে নব মুসলিম নুরুল ইসলাম মোয়াজের ব্যক্তিগত বক্তব্য পাওয়া যায়নি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
  • নেত্রকোণার কলমাকান্দা তিন মাদক কারবারি গ্রেপ্তার
  • কুয়েট পুলিশ ফাঁড়ি এর শুভ উদ্বোধন
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অ্যাকশন, বিপুল টাকার মদ ও গরু জব্দ
  • মুন্সীগঞ্জে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম