কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও নিরাপত্তা তদারকির জন্য নতুন একটি সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়, নবগঠিত সংস্থার নাম রাখা হয়েছে ‘পারসিয়ান গালফ স্ট্রেট অথরিটি’। এটি মূলত পারস্য উপসাগরীয় এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল, বাণিজ্যিক কার্যক্রম এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
নতুন এই কর্তৃপক্ষ হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর কার্যক্রম নিবিড়ভাবে নজরদারি করবে এবং যেকোনো নিরাপত্তা পরিস্থিতি বা পরিবর্তনের তথ্য দ্রুত জানাবে।
বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটে নিয়ন্ত্রণ ও নজরদারি আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ নিয়েছে তেহরান।
সূত্র: আল জাজিরা

