Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাতীয় ছাত্র শক্তি নরসিংদী জেলায় নতুন সদস্যদের যোগদান

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৪ pm ১৮, মে ২০২৬
in রাজনীতি
A A
0

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে জাতীয় ছাত্র শক্তির উদ্যোগে নতুন সদস্যদের যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “শিক্ষা, ঐক্য, মুক্তি” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় শতাধিক নতুন সদস্য সংগঠনটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

রোববার (১৭ মে) বিকালে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় ছাত্র শক্তি নরসিংদী জেলার আয়োজনে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক ফাহিম ভূঁইয়া রাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় ছাত্র শক্তির সদস্য সচিব আবরারুল হক রিফাত।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির মুখপাত্র জান্নাতুল ফেরদৌস মালিহা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত আহমেদ, যুগ্ম আহ্বায়ক তানভির আহমেদসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়, মেধাভিত্তিক নেতৃত্ব গঠন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে জাতীয় ছাত্র শক্তি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তারা নতুন সদস্যদের সততা, শৃঙ্খলা ও আদর্শ ধারণ করে সংগঠনের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষপর্যায়ে নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ছাত্রদল নেতা রাশিদুল হাসান রাতুলের নেতৃত্বে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান
  • সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে র‍্যাব-৯’র অভিযানে ৪২ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার
  • সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য বিভাগে
  • নড়াইলে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪
  • ফুলবাড়ীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম