আবদুর রহিম, ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি):
রবিবার, ১৭ মে, রাত ১১ টায় চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় জুলাই গ্রাফিতি মুছে ফেলা নিয়ে গুজব রটিয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির কর্মীরা বিশৃঙ্খলার সৃষ্টি করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটানো হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর পক্ষে নগরীতে জুলাই গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে।
রবিবার সন্ধ্যায় সিটি কর্পোরেশন তাদের ফেরিভাইড ফেইসবুক পেইজে জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন জুলাই গ্রাফিতি মুছে ফেলতে কোনো নির্দেশনা দেই নি, তা সত্বেও এনসিপির নগর কর্মীরা নগরীর টাইগারপাশ সিটি কর্পোরেশন এর প্রধান প্রবেশ পথে রাত ৯ টায় সিটি কর্পোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেনের বিরুদ্ধে অশালীন ও উস্কানিমূলক বক্তব্য দিতে থাকলে বিএনপির কর্মীরা সাথে সাথে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানান। এই সময় পুলিশ দু’পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেন গণমাধ্যমকে জানান, নগরীর সৌন্দর্য বর্ধনে পুরাতন পোস্টার – ব্যানার মুছে ফেলা হচ্ছে কিন্তু কোনো জুলাই গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে না। তিনি বলেন, আমি নিজের পকেটের টাকা দিয়ে এনসিপির কর্মীদের জুলাই গ্রাফিতি অংকনে সহযোগিতা করেছি। তিনি বলেন, জুলাই আন্দোলনের চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরাম ছিল আমার অনুসারী এবং ছাত্রদলের নেতা।
মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, জুলাই বিপ্লবে আমার বাড়ী আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমিই এই সময় বেশী ক্ষতিগ্রস্ত হয়েছি। সুতরাং জুলাই গ্রাফিতি নিয়ে যারা চট্টগ্রামে বিশৃঙ্খলার সৃষ্টি করছে তাদের হুশিয়ার করে বলেন – এখন ছাত্রদলের ছেলেরাই চট্টগ্রামে জুলাই গ্রাফিতি অংকন করবে।

