কমলগঞ্জ (মৌলভীবাজার ) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে অবসরজনিত কারণে তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূর উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৬ মে) বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম। সভাপতিত্ব করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন এবং সঞ্চালনা করেন শিক্ষক শান্ত কুমার সিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আনিছুর রহমান, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূঁইয়া, তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম এবং শিক্ষক ভূবন মোহন সিংহ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহার দিয়ে বরণ করা হয়। পরে বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ নূর উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, তিনি গত ৩০ এপ্রিল শিক্ষকতা জীবন থেকে অবসর গ্রহণ করেন।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠানে কয়েকশো শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

