Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে অপহরণের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১৭ pm ১৫, মে ২০২৬
in Semi Lead News, অপরাধ, সারাদেশ
A A
0

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের এক মারমা স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলা দায়েরের আবেদন করেছেন ভিকটিমের পরিবার। ভিকটিম খ্যানুউ মারমা (১৫) কুন্ডেশ্বরী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

ভিকটিমের মা নুম্রাসিং মারমা স্বাক্ষরিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১৯ ফেব্রুয়ারি রোজা ও ঈদুল ফিতরের ছুটিতে খ্যানুউ মারমা নিজ বাড়িতে বেড়াতে আসে। এ সময় স্থানীয় আরচ তালুকদার ও তার সহযোগী আলাউদ্দিন মেয়েটিকে বিভিন্নভাবে উত্যক্ত ও প্রলোভন দেখাতে থাকে। পরিবারের পক্ষ থেকে তাদের সতর্ক করা হলেও তারা ক্ষমতার প্রভাব দেখিয়ে নানা ধরনের হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ২০ এপ্রিল সকালে খ্যানুউ মারমাকে নিয়ে তার বাবা পাহাড়তলী চৌমুহনী বাজারে কেনাকাটা করতে যান। একপর্যায়ে দোকানের বাইরে মেয়েকে রেখে তিনি ভেতরে গেলে ফিরে এসে দেখেন, মেয়েটি সেখানে নেই। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডি নম্বর-১১৫৫, তারিখ ২১ এপ্রিল ২০২৬।

ভিকটিমের পরিবারের দাবি, এর আগেও গত ৫ মার্চ প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে অভিযুক্ত আরচ তালুকদার পথরোধ করে খ্যানুউ মারমাকে কুপ্রস্তাব দেন।

পরিবারের অভিযোগ, অপহরণের পর অভিযুক্তদের একজন মোবাইল ফোনে যোগাযোগ করে জানায়, মেয়েটিকে খাগড়াছড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ না নিতে হুমকি দেওয়া হয়। এমনকি বিকাশে পাঁচ হাজার টাকা পাঠালে মেয়েটির অবস্থান জানানো হবে বলেও প্রলোভন দেখানো হয়।

এদিকে, পরিবারের দাবি—সম্প্রতি ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ারও চেষ্টা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আরচ তালুকদারের বয়স প্রায় ৫০ বছর। এলাকাবাসীর অভিযোগ, তিনি এর আগেও একাধিক বিয়ে করেছেন এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। অনেকে আশঙ্কা করছেন, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হতে পারে।

ভিকটিমের পরিবার প্রশাসনের কাছে দ্রুত মেয়েটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে।

এ বিষয়ে পিবিআই চট্টগ্রাম কার্যালয়ের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, “মারমা তরুণীর পরিবার আদালতে মামলা করেছেন। মামলা অনুযায়ী আসামি ধরতে ও ভিকটিমকে উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে।” এলাকায় স্থানীয় সূত্রে জানা যায়, মো: আরজ ডাক নাম (আরিচা) তালুকদার পূর্বে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে পাহাড়ি নারী মারমাসহ সহজ সরল তরুনী কে বিভিন্ন টাকা পয়সা প্রলোভন দেখিয়ে নারী কেলেঙ্কারির সাথে জড়িত আছে।

সে কিছু দালালী যুবক মাধ্যমের পাহাড়ি মারমা সুন্দরী মেয়ে টার্গেট করে বিভিন্ন প্রান্তের গিয়ে অসামাজিক কার্যকলাপে করে যেত। তিনি টাকা ক্ষমতা দাপটের ঘুরা ফেরা করে যাচ্ছে, সমাজের তার প্রতি বলার সাহজ নেই,কুচরিত্র ব্যক্তি হিসাবে সমাজের সকলে মূখ খুলতে ভয়ে নারাজ স্থানীয় সূত্র জানা যায়। তার নৈতিক চরিত্র বহু বাঙালি সহ পাহাড়িদের নামে বেনামে কত মেয়ে বিয়ে প্রলোভন দেখিয়ে শাররীক নির্যাতন মারধর করে সয্য না পেরে অন্যস্থানে চলে যায়। আরো, স্থানীয় জানান, সে একজন নারী কেলেঙ্কারির লোভী হিসাবে সমাজের সকলে কাছে পরিচিত।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান
  • স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি
  • যুক্তরাষ্ট্রের প্রতি ‘কোনো বিশ্বাস নেই’, সিরিয়াস হলেই আলোচনায় বসবে তেহরান: আরাঘচি
  • আখাউড়ায় সিএনজি দূর্ঘটনায় কিশোর নিহত
  • নীলফামারীতে পেট্রোল ঢেলে গৃহবধূকে হত্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম