লোকমান হোসাইন, কুলিয়ারচর, কিশোরগঞ্জ, প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বজ্রপাতে জাকির (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব ভাগলপুর পিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাকির পূর্ব ভাগলপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে মৃত্যু বরণ করেন।

