মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে আম গাছ থেকে পড়ে রোমান সরদার (১৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ী গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান সরদার একই গ্রামের নাছির সরদারের ছেলে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে খেলতে খেলতে রোমান বাড়ির পাশে ১২ থেকে ১৫ ফুট উচ্চতার একটি আম গাছে ওঠে। হঠাৎ গাছের মগডাল ভেঙে সে নিচে পড়ে যায়। পড়ার সময় মাথা নিচে পড়ায় ঘাড়ে প্রচণ্ড আঘাত লাগে। পরিবারের লোকজন দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

