Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে হাঁস খুঁজতে গিয়ে করতোয়ায় ডুবে বৃদ্ধের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৩ pm ১৫, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মনোয়ার বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় হারিয়ে যাওয়া হাঁস খুঁজতে গিয়ে করতোয়া নদীতে ডুবে সাখাওয়াত হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাখাওয়াত হোসেন শালিকাদহ এলাকার পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর সাখাওয়াত হোসেনের চারটি হাঁস বাড়িতে না ফেরায় শুক্রবার সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি সেগুলো খুঁজতে বের হন। প্রথমে নদীর এপারে খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে সাঁতরে করতোয়া নদীর ওপারে যান সাখাওয়াত হোসেন। সেখানে খোঁজ করেও হাঁস না পেয়ে ফের নদী পার হওয়ার সময় মাঝপথে পানিতে তলিয়ে যান তিনি।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে যোগ্যতার প্রমাণ চেয়েছে বার কাউন্সিল
  • কুরবানির হাটে দিনাজপুরের দাপট: দেশীয় পদ্ধতিতে প্রস্তুত লাখো পশু
  • পর্তুগালে যাওয়ার ১০ দিনের মাথায় প্রাণ গেল মির্জাপুরের রাম প্রসাদের
  • ইরানের তেল আমদানিতে চীনা কোম্পানিগুলোকে ছাড়ের ইঙ্গিত ট্রাম্পের
  • হামে নিহত শিশুদের স্মরণে শাহবাগে গায়েবানা জানাজা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম