Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শি জিনপিংয়ের বৈঠকের পর ট্রাম্প বললেন, ইরান নিয়ে ধৈর্য হারাচ্ছি

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৮ pm ১৫, মে ২০২৬
in বিশ্ব
A A
0

ইরান ইস্যুতে নিজের অবস্থান আরও কঠোর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়েছেন, এ বিষয়ে তিনি আর ধৈর্য ধরতে প্রস্তুত নন।

বৃহস্পতিবার (১৪ মে) ফক্স নিউজের ‘হ্যানিটি’ শোতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে দ্রুত একটি চুক্তিতে আসতে হবে, অন্যথায় পরিস্থিতি আরও জটিল হতে পারে।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, বেইজিংয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে দুই নেতা একমত হন। এই জলপথকে ঘিরে বৈশ্বিক জ্বালানি সরবরাহে যে ঝুঁকি তৈরি হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

বর্তমান পরিস্থিতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আলোচনা স্থবির হয়ে পড়েছে বলে জানানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, ইরান এখনো তাদের ইউরেনিয়াম মজুত হস্তান্তর বা কর্মসূচি সীমিত করতে রাজি হয়নি।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি আর বেশি অপেক্ষা করতে চাই না, তাদের অবশ্যই একটি সমঝোতায় আসতে হবে।”

এদিকে হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জ্বালানি পরিবহনে বিঘ্ন ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

চীনের অবস্থান সম্পর্কে হোয়াইট হাউস জানায়, শি জিনপিং হরমুজ প্রণালির সামরিকীকরণের বিরোধিতা করেছেন এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে একমত হয়েছেন। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি বাড়ানোর কথাও জানিয়েছে বেইজিং।

বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে চীনের ভূমিকা ভবিষ্যৎ আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সূত্র: রয়টার্স

Tags: ইরানবিশেষ নিউজশি জিনপিং
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হামে নিহত শিশুদের স্মরণে শাহবাগে গায়েবানা জানাজা
  • সেবা নিশ্চিত করাসহ দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করছি: স্বাস্থ্যমন্ত্রী
  • জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে, এটা আগে কেউ মনে করতেন না: শফিকুর রহমান
  • নিজেই ওষুধ সেবন করেন? ক্ষতিকর দিক জেনে রাখুন
  • বাংলাদেশের রিজার্ভ বেড়ে ৩৪.৩২ বিলিয়ন ডলার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম