Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলিয়ারচরে কাঠ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৩ pm ১৪, মে ২০২৬
in সারাদেশ
A A
0

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ফরিদপুর ইউনিয়নের জমির মাঠ থেকে মো. হানিফ মিয়া (৩৪) নামে এক কাঠ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়ে অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত হানিফ মিয়া ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকার মো. ইব্রাহিমের ছেলে। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশী লস্কর মিয়ার ছেলে মো. জাকির হোসেন হানিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে রাত আনুমানিক ১২টার দিকে হানিফ তার স্ত্রী আয়েশার মোবাইলে ফোন করে বলেন, “আমাকে বাঁচাও, জাকির হোসেনরা আমাকে মেরে ফেলবে।

এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। পরদিন সকালে স্থানীয়রা ব্রহ্মপুত্র নদসংলগ্ন একটি পতিত জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পূর্ব বিরোধের জেরে হানিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অভিযুক্ত জাকির হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলেও দাবি করেন তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জাকির হোসেনের বিরুদ্ধে মাদকসহ একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।

এদিকে নিহতের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা অভিযুক্ত জাকির হোসেনের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে।

কুলিয়ারচর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Tags: #কুলিয়ারচরঅগ্নিসংযোগকাঠ ব্যবসায়ী হত্যাকিশোরগঞ্জমরদেহ উদ্ধারমাদক বিরোধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত
  • ফরিদপুরের চরভদ্রাসনে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
  • দিনাজপুরের গ্রামে মরুর দুম্বা, কোরবানির হাটে দাম লাখ টাকা
  • সিরাজগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার দায়ে বাবার ১০ বছরের কারাদণ্ড
  • ঝালকাঠিতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম