Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি

Bangla FM OnlinebyBangla FM Online
১:২১ pm ১৪, মে ২০২৬
in বিশ্ব
A A
0

ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার পশু জবাইয়ের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা জারি করেছে। নতুন এই নিয়ম অনুযায়ী, রাজ্যজুড়ে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (১৩ মে) রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সরকারি কর্তৃপক্ষের অনুমতি এবং পশু চিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ ছাড়া গরু, ষাঁড় বা মহিষের মতো কোনো পশু জবাই করা যাবে না। নিয়ম অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা জরিমানার বিধান রাখা হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত স্থানীয় কর্তৃপক্ষ এবং সরকারি পশু চিকিৎসকের যৌথ স্বাক্ষর করা সনদ ছাড়া কোনো পশু জবাই করা যাবে না। এই বিধিনিষেধ গরু, ষাঁড়, বলদ, বাছুর এবং স্ত্রী ও পুরুষ মহিষসহ সব ধরনের গবাদি পশুর ক্ষেত্রে কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, জবাইয়ের উপযোগী হিসেবে সনদ পেতে হলে সংশ্লিষ্ট পশুর বয়স ১৪ বছরের বেশি হতে হবে এবং সেটি প্রজনন বা কাজের অনুপযোগী হতে হবে। এছাড়া গুরুতর আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়লে তবেই পশুটিকে জবাইয়ের জন্য বিবেচনা করা হবে।

পশু জবাইয়ের স্থান নির্ধারণেও কড়াকড়ি আরোপ করেছে রাজ্য সরকার। এখন থেকে অনুমতিপ্রাপ্ত পশু শুধুমাত্র পৌরসভার কসাইখানা বা স্থানীয় প্রশাসনের নির্ধারিত নির্দিষ্ট স্থানেই জবাই করা যাবে। রাস্তাঘাট বা জনসমাগমপূর্ণ খোলা জায়গায় পশু জবাই আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

নিয়ম বাস্তবায়নে পৌর চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতি বা অনুমোদিত সরকারি কর্মকর্তারা যেকোনো স্থাপনা বা চত্বর পরিদর্শন করতে পারবেন। পরিদর্শন কাজে বাধা দিলেও তা আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

শাস্তির বিধানে বলা হয়েছে, নতুন আইনের যেকোনো ধারা ভঙ্গ করলে এক হাজার রুপি পর্যন্ত জরিমানা, ছয় মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে। এছাড়া সংশ্লিষ্ট অপরাধগুলোকে ‘আমলযোগ্য’ হিসেবে গণ্য করা হবে।

সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি ক্ষমতায় আসার পরই এই পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে ভবানীপুর আসনে শুভেন্দু অধিকারীর জয় এবং নতুন সরকারের দ্রুত নেওয়া সিদ্ধান্তগুলো পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

Tags: গরু জবাইপশু জবাই নিষিদ্ধপশ্চিমবঙ্গবিজেপি সরকারবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেতে মিলল শিশুর মরদেহ
  • বান্দরবানে নদী থেকে ১৮ ঘণ্টা পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
  • চাঁদাবাজি মামলায় কিশোরগঞ্জ রেলওয়ে প্রকৌশলীসহ ৩ জন আসামি
  • ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিষিদ্ধের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন নির্মাতা
  • গরমে শরীর ঠান্ডা ও ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে যেসব খাবার খেতে হবে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম