Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে ৭২ লাখ টাকার অনুদান প্রদান

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০৫ pm ১৩, মে ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বুধবার (১৩ মে) বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ ও গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম হওয়া সরকারি কর্মচারীদের পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

‘বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদান নীতিমালা-২০২০ (সংশোধিত)’ অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের জন্য সুপারিশপ্রাপ্ত ১০ জন আবেদনকারীর অনুকূলে এসব চেক হস্তান্তর করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।

অনুষ্ঠানে মৃত ৮ জন সরকারি কর্মচারীর পরিবারের সদস্যদের প্রত্যেককে ৮ লাখ টাকা করে মোট ৬৪ লাখ টাকার চেক প্রদান করা হয়। এছাড়া গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতায় আক্রান্ত ২ জন কর্মচারীকে ৪ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকার অনুদানের চেক দেওয়া হয়।

এসময় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন,দায়িত্ব পালনকালে কোনো সরকারি কর্মচারীর মৃত্যু কিংবা গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতায় পতিত হওয়া অত্যন্ত বেদনাদায়ক। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক ও মানসিকভাবে কঠিন সময় পার করতে হয়।

তিনি বলেন,সরকারের পক্ষ থেকে দেওয়া এই অনুদান পরিবারগুলোর দুর্দিনে কিছুটা সহায়তা করবে এবং তাদের মাঝে সাহস ও প্রেরণা যোগাবে।

জেলা প্রশাসক আরও বলেন,মানবিক দৃষ্টিকোণ থেকে সরকার সবসময় সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Tags: অনুদানটাকামৌলভীবাজার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
  • গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ডোমারে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ
  • জুড়ীতে পিতৃহত্যার অভিযোগে ছেলে আটক
  • ফুটন্ত ভাতের পাতিল ঢেলে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ
  • কমলগঞ্জে ছিনতাইয়ের ঘটনার মূল হোতা গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম