রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকাল ৪টায় ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে “উন্নয়ন ও গণমাধ্যম” শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরএভার বরিশালের চেয়ারম্যান প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, এস আর মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের স্বত্বাধিকারী অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, বাংলাদেশ আইন ও অধিকার এইডের চেয়ারম্যান অ্যাডভোকেট সাইফুল হোসেন অপু, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)-এর মহাসচিব শামছুল আলম এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)-এর সভাপতি আলী আশরাফ আখন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আরজেএফ’র মহাসচিব সেকেন্দার আলম শেখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদযাপন কমিটির আহ্বায়ক মো. মঞ্জুর হোসেন ঈসা ও সদস্য সচিব মিলন মল্লিক।
অনুষ্ঠানে জানানো হয়, আরজেএফ প্রতি বছর সারাদেশ থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৫ জন সাংবাদিককে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। এ বছরও ৫ জন সাংবাদিক এ পুরস্কারে ভূষিত হন। তারা হলেন— বাংলাদেশ বেতারের ঢাকা মহানগর সংবাদদাতা খোন্দকার এরফান আলী, দৈনিক যায়যায়দিনের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ হোসেন (এমএইচ সৈকত), দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. রিয়াজুল ইসলাম (রিয়াজ মোস্তাফিজ), দৈনিক ঘোষণার বিশেষ প্রতিনিধি মো. রেজাউল ইসলাম এবং স্টাফ রিপোর্টার মো. সজিব।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা এবং তৃতীয় পর্বে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০ জনকে আরজেএফ বর্ষসেরা সম্মাননা প্রদান করা হয়।

