Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৬ pm ১৩, মে ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

লোকমান হোসাইন, কুলিয়ারচর (কিশোরগঞ্জ ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে “মিথ্যা ও ভিত্তিহীন” দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বকুল।

মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা বাজারে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে খাইরুল ইসলাম বকুল বলেন, গত ৯ ও ১০ মে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে “সাংবাদিককে তুলে নিয়ে বিএনপি নেতার নির্যাতন, ভিডিও ভাইরাল” শিরোনামে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করতে কথিত সাংবাদিক পরিচয়দানকারী নাহিদুল হাসান রুকনসহ একটি মহল সাংবাদিকদের কাছে ভুল তথ্য সরবরাহ করেছে।

সংবাদে তার বিরুদ্ধে তেল মজুদ, বালু উত্তোলন ও মাদক ব্যবসার অভিযোগ আনা হলেও তিনি এসব অভিযোগ অস্বীকার করেন। বকুল বলেন, তিনি কখনো এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, নাহিদুল হাসান রুকনের বিরুদ্ধে স্থানীয়ভাবে চাঁদাবাজি, মাদকসেবন ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

বকুল জানান, প্রায় দুই সপ্তাহ আগে স্থানীয় তাজা ফুড এন্ড এগ্রো কনজুমার প্রোডাক্টস প্রতিষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ অনুষ্ঠিত হয়। সেখানে রুকন নিজের ভুল স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্ট ও লাইভ সরিয়ে নেন বলে দাবি করেন তিনি।

এসময় কয়েকজন ব্যবসায়ীও সাংবাদিক পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ তুলে বক্তব্য দেন।

ডুমরাকান্দা বাজারের ব্যবসায়ী ও তাজা ফুড এন্ড এগ্রো কনজুমার প্রোডাক্টসের স্বত্বাধিকারী মো. মজনু মিয়া বলেন, সালিশ চলাকালে রুকনকে মারধর করা হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কুলিয়ারচর প্রেসক্লাবের আহ্বায়ক মো. ইয়াসিন খন্দকার বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Tags: #কুলিয়ারচর#সামাজিকযোগাযোগমাধ্যমবাংলাদেশবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনলাইন জুয়ার ঋণের চাপে ডোমারে যুবকের আত্মহত্যা
  • সুপ্রিম কোর্ট বার নির্বাচন, ভোটগ্রহণ চলছে
  • বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড
  • ইপিআই কর্মসূচিতে চীনের টিকা সহায়তা
  • শাপলা চত্বর হত্যাকাণ্ড: আলোচনায় ক্ষমতাধরদের নাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম