আবুল হাসনাত শামীম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় কুফ রিলিফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৯বিজিবি।
মঙ্গলবার ৫৯ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার সন্ধ্যা ৬ টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্ত কিরণগঞ্জ বিওপির টহল দল এ অভিযান চালায়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৭৯/৪-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ফেনসিডিলের বিকল্প ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় কুফ রিলিফ সিরাপ জব্দ করা হয়। আটককৃত সিরাপ জিডি করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

