Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফুলবাড়ীর প্রাণকেন্দ্রে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:০৮ pm ১২, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ শাহ জামাল শাওন, ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন থানা রোডে সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অল্প সময়ের বৃষ্টিতেই গুরুত্বপূর্ণ এই সড়ক পানিতে তলিয়ে গিয়ে যেন ছোট্ট এক জলাশয়ে পরিণত হয়। এতে চরম দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, অভিভাবক, পথচারী এবং বিভিন্ন যানবাহনের চালকরা।

স্থানীয়দের অভিযোগ, থানা রোডটি ফুলবাড়ী উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, থানা ও বিভিন্ন সরকারি দপ্তরে আসা-যাওয়া করা মানুষসহ নাগেশ্বরী থেকে ফুলবাড়ীতে প্রবেশকারী অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরেও জলাবদ্ধতা সমস্যার কোনো কার্যকর ও স্থায়ী সমাধান না হওয়ায় জনদুর্ভোগ দিন দিন আরও বেড়ে চলেছে।

সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি জমে যায়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় কোমলমতি শিক্ষার্থীদের। বিদ্যালয়ে যেতে অনেক শিক্ষার্থীকে কাদা ও ময়লা পানির মধ্য দিয়ে চলাচল করতে হয়। অনেক সময় পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে। একই সঙ্গে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলেও চরম দুর্ভোগ ও যানজটের সৃষ্টি হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় ড্রেন থাকলেও তা রাস্তার তুলনায় নিচু ও দূরে হওয়ায় পানি সঠিকভাবে নিষ্কাশন হতে পারে না। বরং উল্টো দিক থেকে পানি গড়িয়ে এসে রাস্তায় জমে থাকে। এছাড়া ড্রেনে পানি প্রবাহের কার্যকর ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দীর্ঘসময় আটকে থাকে। ফলে অল্প বৃষ্টিতেই পুরো সড়ক জলমগ্ন হয়ে পড়ে এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।

এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, বিদ্যমান ড্রেন সংস্কার এবং সড়ক উঁচুকরণের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করা হোক। তাদের মতে, বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

স্থানীয় সচেতন মহলের মতে, একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনার সামনে এমন জলাবদ্ধতা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। স্থানীয়রা দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয় এবং গুরুত্বপূর্ণ এই সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা যায়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেতে মিলল শিশুর মরদেহ
  • বান্দরবানে নদী থেকে ১৮ ঘণ্টা পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
  • চাঁদাবাজি মামলায় কিশোরগঞ্জ রেলওয়ে প্রকৌশলীসহ ৩ জন আসামি
  • ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিষিদ্ধের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন নির্মাতা
  • গরমে শরীর ঠান্ডা ও ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে যেসব খাবার খেতে হবে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম