Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গ্রামেই মিলছে ন্যায়বিচার, বাউফলে গ্রাম আদালত নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫০ pm ১২, মে ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

পটুয়াখালীর বাউফল উপজেলায় গ্রাম আদালত কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করতে প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় উপজেলার ১৫টি ইউনিয়নের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভা পরিচালনা করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী নাজমা বেগম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। তিনি বলেন, গ্রাম আদালত গ্রামের সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও কম খরচে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম।

তিনি আরও বলেন, চুরি, দাঙ্গা, প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন, হুমকি, ঝগড়া-বিবাদ ও নারীর শালীনতাহানির মতো বিভিন্ন বিষয়ে গ্রাম আদালতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সভায় জনপ্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়ন পরিষদ পর্যায়ে বিচারিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

Tags: #উপজেলাপ্রশাসন#গ্রামআদালতন্যায়বিচারপটুয়াখালীবাউফল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রামপালে যাচাইবিহীন সংবাদ ও ‘হলুদ সাংবাদিকতা’র বিরুদ্ধে মানববন্ধন
  • ৫ হাজার টাকার দোকান নিতে হয় ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকায়
  • এবার, জুবাইদা রহমান, জাইমা রহমান ও তারেক রহমান কে নিয়ে বিস্ফোরক মন্তব্য নাসিরুদ্দীন পাটোয়ারীর
  • পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের সব নেতাকর্মীদের ফেরত চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম