Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের সাথে বাকৃবির সমঝোতা স্মারক স্বাক্ষর

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫০ pm ১২, মে ২০২৬
in ক্যাম্পাস
A A
0

‎বাকৃবি প্রতিনিধি:

‎বাংলাদেশের পুনর্জীবনশীল (রিজেনারেটিভ) কৃষি, টেকসই তুলা উৎপাদন, গবেষণা এবং সক্ষমতা উন্নয়নে যৌথভাবে কাজ করার লক্ষ্যে যুক্তরাজ্যভিত্তিক সামাজিক উদ্যোগ প্রতিষ্ঠান কটন কানেক্ট লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

‎সম্প্রতি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে ওই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এসময় বাকৃবির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড এ কে ফজলুল হক ভূঁইয়া এবং কৃষিতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমেদ খায়রুল হাসান।

‎অন্যদিকে কটনকানেক্ট লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা আলিসন ওয়ার্ড এবং বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ আবু বকর। ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলাম মোহাম্মদ।

‎অধ্যাপক ড আহমেদ খায়রুল হাসান বলেন, এই সহঝোতার মাধ্যমে পুনর্জীবনশীল (রিজেনারেটিভ) কৃষি পদ্ধতির প্রসার, টেকসই ও অনুসরণযোগ্য তুলা উৎপাদন, মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা, জীববৈচিত্র্য সংরক্ষণ, কৃষক সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক উদ্ভাবন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি গবেষক, শিক্ষাবিদ, কৃষি সম্প্রসারণ কর্মী এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধি করতে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি), মাঠ প্রদর্শনী এবং কৃষক শিক্ষণ প্ল্যাটফর্মের মাধ্যমে, যাতে পুনর্জীবনশীল কৃষি পদ্ধতির প্রসার ঘটানো হবে। প্রধান তুলা উৎপাদনকারী অঞ্চলে প্রদর্শনী প্লট, গবেষণা কার্যক্রম এবং কৃষক অংশগ্রহণমূলক মাঠপর্যায়ের পরীক্ষা স্থাপন করা, যাতে স্থানীয় কৃষি-প্রতিবেশগত পরিবেশে পুনর্জীবনশীল কৃষি পদ্ধতি ও উদ্ভাবনী কৃষি প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা, উন্নয়ন এবং প্রদর্শন করা এই সমঝোতার গুরুত্বপূর্ণ লক্ষ্য।

‎‎এছাড়া প্যানেল ডিসকাশনের অংশ হিসেবে “বাংলাদেশে পুনর্জীবনশীল কৃষি ব্যবস্থার পরিবেশ তৈরি” শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. আহমেদ খায়রুল হাসান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ড, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফ ক্লাইমেট চেইঞ্জ এন্ড ডেভেলপমেন্ট-এর প্রতিনিধিরা।

‎এসময় সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, উন্নয়ন সংস্থা, বৈশ্বিক ব্র্যান্ড, সরবরাহকারী প্রতিষ্ঠান, বস্ত্রশিল্প প্রতিনিধি, গবেষণা প্রতিষ্ঠান এবং টেকসই উন্নয়ন বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। আলোচনায় বাংলাদেশের পুনর্জীবনশীল ও অনুসরণযোগ্য তুলা উৎপাদনের ভবিষ্যৎ, কৃষকের সহনশীলতা বৃদ্ধি, দায়িত্বশীল উৎসব্যবস্থা এবং জলবায়ু-স্মার্ট কৃষি উদ্ভাবনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া একাডেমিয়া, শিল্পখাত, সরকার এবং আন্তর্জাতিক অংশীজনদের মধ্যে সমন্বিত অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এ ধরনের সহযোগিতা বাংলাদেশের পুনর্জীবনশীল কৃষি ও টেকসই তুলা উন্নয়নকে আরও গতিশীল করবে। এই সমঝোতা স্মারক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কটনকানেক্ট লিমিটেডের মধ্যে গবেষণা, উদ্ভাবন, জ্ঞান বিনিময় এবং মাঠপর্যায়ে পুনর্জীবনশীল কৃষি বাস্তবায়নের ক্ষেত্রে যৌথ অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ! শরীয়তপুরে জেলা প্রশাসনের বড় অভিযান
  • গ্রামেই মিলছে ন্যায়বিচার, বাউফলে গ্রাম আদালত নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • ঠাকুরগাঁওয়ে বায়োপেস্টিসাইড ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত
  • ময়মনসিংহে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন
  • ব্যবসায়ীরা চাইলে নীরব চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে আমরা প্রস্তুত: ডা. শফিকুর রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম