Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৪ pm ১২, মে ২০২৬
in সারাদেশ
A A
0

শাহরিয়ার কবির, পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি:

পাইকগাছা পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে শহর সমন্বয় কমিটির (TLCC) এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ সভায় টেকসই উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পৌর প্রশাসক ওয়াসিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার। সভা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে পাইকগাছা পৌরসভা, উন্নয়ন সংস্থা ওয়াটার এইড (WaterAid) ও নবলোক।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, ডা. সঞ্জয় কুমার মন্ডল, প্রাক্তন সহকারী অধ্যাপক জি এম এম আজহারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় দেবনাথ, কমিউনিটি মোবিলাইজার কাওসার আলী, নবলোক প্রকল্প ব্যবস্থাপক বি এম নাহিদ হাসান, প্রজেক্ট অফিসার কাজী ফারহানা আফরোজ, মুক্তা বিশ্বাস, মনিটরিং অফিসার মাহাবুবর রহমান, কমিউনিটি মোবিলাইজার বাছিরন নাজিরা, ওয়াটার এইডের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট সুমন কুমার সাহা, প্রভাষক সাইদুর রহমান, প্রভাষক উজ্জ্বল কুমার বিশ্বাস, শেখ জুলি, বিনা মন্ডল, আলমগীর হোসেন, শেখ জালাল উদ্দীন, শেখ মিজানুর রহমান, অফিস সহকারী শেখ জিয়াউর রহমান, উত্তম ঘোষ, রফিকুল ইসলাম, বিল ক্লার্ক শাহিন হোসেন, কনজারভেন্স ইন্সপেক্টর বিকাশ চন্দ্র ঘোষ, সড়কবাতি পরিদর্শক তন্ময় মন্ডল, সীমা দাশসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় অংশ নেন ওয়াটার এইড ও নবলোকের প্রতিনিধিরা। তারা পৌর এলাকার উন্নয়ন কার্যক্রম, নিরাপদ পানি নিশ্চিতকরণ এবং নাগরিক সেবার আধুনিকায়নে বিভিন্ন কারিগরি মতামত ও পরিকল্পনা তুলে ধরেন।

সভায় পৌর এলাকার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াটার এইড ও নবলোকের সহযোগিতায় নবনির্মিত ওয়াটার টেস্টিং ল্যাবের কার্যকর ব্যবহার, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিবেশ দূষণ রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান বলেন, “পাইকগাছা পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমরা বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছি। নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত হলে উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।

শেষে পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ব্যবসায়ীরা চাইলে নীরব চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে আমরা প্রস্তুত: ডা. শফিকুর রহমান
  • সারা দেশে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
  • চবি’তে আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ফেনীতে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু
  • দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম