Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় ফারিয়ার উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩০ pm ১২, মে ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:

সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজে বিভিন্ন কোম্পানির ১৯ জন প্রতিনিধিকে বিনা অপরাধে এরেস্ট করায় এবং দালাল বলে অভিহিত করায় তীব্র নিন্দা জানিয়ে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বি.পাড়া মডেল ফারিয়া’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসার (MPO) গণ অংশগ্রহণ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন ফারিয়া বি.পাড়া শাখার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিরা কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে
জনাব সুলতান আহমেদের সভাপতিত্বে, শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সভাপতি সুলতান আহমেদ, সাবেক সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান,উপদেষ্টা নজরুল ইসলাম, উপদেষ্টা ফারুক আহমেদ, সিনিয়র সহকর্মী জাকিউল ইসলাম, সিনিয়র সহকর্মী কামাল হোসেন, সহকর্মী শফিক আহমেদ, সহকর্মী মফিজুর রহমান, সহকর্মী সোহেল রানা,সহকর্মী মেহেদী হাসান, সহকর্মী আজাদ হোসেন, সহকর্মী ওয়াজ উদ্দিন। উপস্থিত ছিলেন সকল কোম্পানির প্রতিনিধিগন।

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা খাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অনেক সময় তাদের বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে হয়। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে নিরাপত্তাহীনতা, পেশাগত বাধা ও অসম্মানজনক আচরণের মতো সমস্যার শিকার হতে হয় বলে অভিযোগ করেন তারা।

তারা আরও বলেন, চিকিৎসক, ফার্মেসি ও রোগীদের মাঝে ওষুধ সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই তাদের জন্য নিরাপদ, সম্মানজনক ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ সময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পবিপ্রবিতে ভিসি অপসারণ ও হামলার প্রতিবাদে লাগাতার কর্মবিরতি
  • অভিনয়ে পারদর্শী শেখ হাসিনা ও তার দলকে জনগণ ‘থু ‍থু’ দেবে: স্পিকার
  • পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা
  • মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১১ দিন পর ভারতে মিলল মরদেহ
  • পবিপ্রবিতে হামলার ঘটনায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও মহিলা দলের ৬ নেতা বহিষ্কার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম