Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিতর্কের মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাককানইবি শাখা কমিটি বাতিল 

Bangla FMbyBangla FM
৫:৪৯ am ২৩, ফেব্রুয়ারী ২০২৫
in রাজনীতি
A A
0

মাসুম মিয়া, জাককানইবি প্রতিনিধি 

শনিবার (২২ ফেব্রুয়ারি) মধ্য রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ৫২ সদস্যের আহ্বায়ক কমিটির  তালিকা প্রকাশ করা হয়। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা সৃষ্টি হয়েছে। বিরোধীদের মতে, যোগ্যদের বাদ দিয়ে একদল মানুষ সুবিধা গ্রহণের উদ্দেশ্যে এ কমিটি গঠন করেছে।   তবে কমিটিতে নাম থাকা কয়েকজন ব্যক্তিগত কারণ দেখিয়ে ফেসবুক পোস্টের মাধ্যমে পদত্যাগ করছেন। এছাড়া অনেকে কটাক্ষ করে মন্তব্য করছেন, যাদের অনেকে এখন বিভিন্ন ছাত্র রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। 

পদত্যাগ প্রসঙ্গে অধিকাংশ নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেন, “আমি জুলাই আন্দোলনে আমার নৈতিক জায়গা থেকে যুক্ত হয়েছিলাম। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনের সাথে আমার সম্পৃক্ততা ছিল না এবং এখনো নেই।  আমি কোন সংগঠনের সাথে জড়িত নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক প্রদত্ত কমিটিতে আমার নাম ব্যবহার করা হয়েছে এই নাম সম্পর্কে আমি অবগত নয়। আমি চাই না ভবিষ্যতে ও আমার নাম যেন কোনো সংগঠনে ব্যবহার করা হোক। আর আমার ক্যাম্পাসের যে বা যাহারা আমার নাম কেন্দ্রে অনুমতি না নিয়ে প্রেরণ করেছেন তাদেরকে বলতে চাই আপনারা রীতিমতো অপরাধ করেছেন। 

আমি স্বেচ্ছায় এই কমিটি থেকে আমার নাম প্রত্যাহার করে নিলাম।”

কমিটি প্রকাশ করার পর তুমুল বিতর্ক ও পদত্যাগের হিড়িকের মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাককানইবি শাখা কমিটি বাতিল ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বৈষম্যবিরোধী নজরুল বিশ্ববিদ্যালয় শাখা কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে আহ্বায়ক করা হয় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মেজবাহ উদ্দিন রিয়াদ এবং সদস্য সচিব করা হয় ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী রাজু শেখ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সুনামগঞ্জে ইউরোপে কর্মী পাঠানোর নামে প্রতারণা
  • এমপি হাসনাতকে কুলাঙ্গার আখ্যায়িত করে ছাত্র অধিকার নেতার পোস্ট
  • ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মাওলানা আব্দুস সাত্তার
  • মৌলভীবাজারে ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ আরেক ডাকাত
  • বানিয়াচংয়ে কালী মন্দিরে ডাকাতি,স্বর্ণালঙ্কার লুট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম