Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কিশোরগঞ্জ রেলওয়ে শ্রমিক নেতার হাজিরা খাতায় আগাম সই

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫৯ am ১২, মে ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

‎সালেক হোসেন রনি , কিশোরগঞ্জ:
‎
‎‎কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের পয়েন্টসম্যান (পি-ম্যান) ও জেলা রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের সভাপতি ওসমান গনির বিরুদ্ধে হাজিরা খাতায় আগাম সই দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ১১ মে থাকলেও তিনি ১২ মে তারিখের সইও দিয়ে রেখেছেন। এ বিষয়ে প্রমাণও মিলেছে।
‎
‎ওসমান গনি জেলা রেলওয়ে শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ছিলেন। গত বছরের ২৮ এপ্রিল তাকে জেলা রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের আহ্বায়ক পদ দেন কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে সংগঠন ও অন্যান্য কর্মচারীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তাদের অভিযোগ, ক্ষমতার দাপট দেখিয়ে ওসমান গনি প্রায়ই অফিস কামাই করেন। এমনকি এসব আড়াল করতে হাজিরা খাতায় আগাম সই দিয়ে রাখেন।
‎
‎এ বিষয়ে প্রশ্ন করলে ওসমান গনি দাবি করেন, ‘আমি ১১ মে নাইট ডিউটি করেছিলাম। সকালে ঘুমের ঘোরে ভুল করে ১১ ও ১২ মে তারিখের ঘরে দুটি স্বাক্ষর করে ফেলেছি।’ আর শ্রমিক লীগ থেকে শ্রমিক দলে আসার বিষয়ে বলেন, ২০২৩ সালের ১৫ জুলাই শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা কমিটিতে নাম দিয়ে দিয়েছিলেন। তবে চার দিন পরই তিনি পদত্যাগ করেন বলে দাবি করেন।
‎
‎ওসমান গনির আগাম স্বাক্ষরের বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান বলেন, বিষয়টি তিনি ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।
‎

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফুলবাড়ীতে কৃষি উন্নয়ন ও পাটচাষ নিয়ে, পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
  • চীনে ইরানের তেল সরবরাহের অভিযোগে তিনজন ব্যক্তি ও ৯টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
  • পীরগাছায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
  • দ্বিতীয় মেয়াদে আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ পাকিস্তান নলেজ করিডোর সেমিনার অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম