Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুন্সীগঞ্জে গরু চুরির ঘটনায় যুবলীগ নেতা ও সহযোগী গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৯ pm ১১, মে ২০২৬
in অপরাধ
A A
0

‎স্টাফ রিপোর্টার:
‎
‎মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংখ্যালঘু পরিবারের গরু চুরির ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা সোহেল (৩৭) ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ মে) রাতে উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।
‎
‎‎গ্রেফতার সোহেল কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইসরাফিলের ছেলে এবং স্থানীয় যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। অপর আসামি কসাই মকবুল (৩৫) বাসাইল এলাকার মৃত মোকলেস মিয়ার ছেলে।
‎
‎‎পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই গরু জবাই করে মাংস বিক্রির সত্যতা পাওয়া যায়। এ সময় কসাইয়ের ফ্রিজ থেকে জবাইকৃত গরুর চারটি পা উদ্ধার করা হয়। এছাড়া গরু বিক্রির নগদ ৫ হাজার ৬৭৫ টাকা জব্দ করা হয়েছে।
‎
‎‎সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান জানান, ভুক্তভোগী শুসংকর মন্ডলের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
‎
‎জানা যায়, গত ৬ মে দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের ঘোরামারা গ্রামে শুসংকর মন্ডলের একটি লাল রঙের ষাঁড় গরু চুরি হয়। বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ির সামনে থেকে কৌশলে গরুটি নিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় প্রাপ্ত সিসিটিভি ফুটেজে সোহেলসহ আরও কয়েকজনকে গরু চুরি করতে দেখা যায়।
‎
‎সিসিটিভি ফুটেজসহ ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ অভিযানে নেমে মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানের সময় হাজীগাঁও এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে সোহেলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাই গরু বিক্রির টাকা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

Tags: অপরাধআওয়ামী লীগপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পুলিশ কল্যাণ সভায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • মায়ের পা ধুয়ে বিশ্ব মা দিবস পালন করল শিক্ষার্থীরা
  • শান্তিগঞ্জের পাগলা বাজারে পূবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন শুরু
  • লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে শিশুর মৃত্যু
  • গোয়ালন্দে গাঁজাসহ মাদক কারবারি জনতার হাতে ধরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম