Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে ভুয়া ডাক্তারের কেবিন সিলগালা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৬ pm ১০, মে ২০২৬
in সারাদেশ
A A
0

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

“পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় ৪ আঙুল হারাল শিশু আবিদ” শিরোনামে সংবাদ প্রকাশের পর দিনাজপুরের ঘোড়াঘাটে কথিত ওই পল্লী চিকিৎসকের মেডিকেল স্টোরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় রোগী দেখার কেবিন সিলগালা, চিকিৎসা সরঞ্জাম জব্দ এবং নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার (৯ মে) বিকেলে ইসলামপুর মোড়ে অবস্থিত শর্মী মেডিকেল স্টোরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী হাসান এবং ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযান সূত্রে জানা যায়, মেডিকেল স্টোরটিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে রোগী দেখার অভিযোগ ছিল। অভিযানের সময় কেবিন থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অক্সিজেন সিলিন্ডার, টেপ, ব্যান্ডেজ এবং ছোটখাটো অস্ত্রোপচারে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল ও চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়। পরে রোগী দেখার কেবিনটি সিলগালা করা হয়।

তবে অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যান মেডিকেল স্টোরের মালিক ও কথিত চিকিৎসক মো. সোহেল রানা। দীর্ঘ সময় অপেক্ষার পরও তাকে না পেয়ে প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী হাসান বলেন, “অভিযানের সময় ডাক্তার পরিচয়দানকারী সোহেল রানাকে পাওয়া যায়নি। তিনি পালিয়ে গেছেন। তিনি প্রকৃত চিকিৎসক নন।”

তিনি আরও জানান, কিছুদিন আগে ভুল চিকিৎসার মাধ্যমে একটি শিশুর ক্ষতির অভিযোগ ওঠে সোহেল রানার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হেপাটাইটিস কেন হয়, এর থেকে বাঁচার উপায় কী
  • ১০ বিআরটিসি বাসসহ ৬ দফা দাবি চাকসুর
  • চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি
  • সাংবাদিককে গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম