Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত অজন্তা দেব রায়

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৬ pm ০৯, মে ২০২৬
in সারাদেশ
A A
0

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান অজন্তা দেব রায় যুক্তরাজ্যের লন্ডনের বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলে আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে জয়ী হন।

এর আগে ২০২৪ সালের উপনির্বাচনের মাধ্যমে প্রথমবার তিনি ওই কাউন্সিলে নির্বাচিত হয়ে একজন বাঙালি নারী হিসেবে ইতিহাস গড়েন।

অজন্তা দেব রায় জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐয়ারদাস গ্রামের বাসিন্দা। তার বাবা জ্যোতির্ময় দেব রায় একজন শিক্ষানুরাগী সমাজকর্মী এবং মা রমা রানী দেব গৃহিণী।

পারিবারিক ও রাজনৈতিক সূত্রে জানা যায়, পড়াশোনায় ছোটবেলা থেকেই মেধাবী অজন্তা ২০০১ সালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে সিলেটের মুরারি চাঁদ কলেজে অধ্যয়ন শেষে ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০১১ সালে তিনি যুক্তরাজ্যে যান।

পরে লন্ডনের ইউনিভার্সিটি অব চেস্টার থেকে এমবিএ এবং সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পলিটিক্স, রাইটস অ্যান্ড জাস্টিস বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবনের পাশাপাশি মানবাধিকারকর্মী হিসেবে কাজ শুরু করেন তিনি। ধীরে ধীরে লেবার পার্টির রাজনীতিতে যুক্ত হয়ে সক্রিয় ভূমিকা রাখেন।

ব্যক্তিগত জীবনে অজন্তা দেব রায় দুই সন্তানের জননী। তার পুনর্নির্বাচনে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ ও গর্বের অনুভূতি দেখা দিয়েছে।

Tags: ইফতার মাহফিলকাউন্সিলরলন্ডন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলে ঐতিহ্যবাহী কাইতলা পশুর হাট অস্তিত্ব সংকটে
  • কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ পাঁচজনকে জবাই করে হত্যা
  • বিচার বিভাগে আমরা কোন রকম পলিটিসাইজেসন চাই না
  • হাম সংকটে সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ
  • টাঙ্গাইলে ভুল চিকিৎসায় দুই সন্তানের জননীর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম