Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভিসিকের সমর্থনে মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০১ pm ০৯, মে ২০২৬
in বিশ্ব
A A
0

তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বড় মোড় নিয়েছে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। বিদুথালাই চিরুথাইগাল কাজাগম (ভিসিকে) টিভিকের প্রতি নিঃশর্ত সমর্থন ঘোষণা করায় সরকার গঠনের সমীকরণ বদলে গেছে।

শনিবার (৯ মে) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভিসিকের দুই বিধায়কের সমর্থন যুক্ত হওয়ায় ২৩৪ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সীমা পূরণ হয়েছে বলে দাবি করছে টিভিকে শিবির।

এর আগে টিভিকের নেতৃত্বাধীন জোটের পক্ষে ১১৬ জন বিধায়কের সমর্থন ছিল। টিভিকে এককভাবে ১০৭টি আসন পায়। পাশাপাশি বাম দল সিপিআই ও সিপিএমের ৪ জন এবং কংগ্রেসের ৫ জন বিধায়কও জোটকে সমর্থন দেন। নতুন করে ভিসিকের দুই সদস্য যুক্ত হওয়ায় মোট সমর্থন সংখ্যাগরিষ্ঠতার পর্যায়ে পৌঁছেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

মাত্র দুটি আসন থাকলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভিসিকের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ ঝুলন্ত বিধানসভায় তাদের সমর্থনই নির্ধারক ভূমিকা রাখে।

এরই মধ্যে সরকার গঠন সংক্রান্ত অচলাবস্থা কাটাতে শুক্রবার (৮ মে) তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে তৃতীয় দফায় বৈঠক করেন বিজয়। সেখানে তিনি দাবি করেন, তার জোটের কাছে ১১৮ জন বিধায়কের সমর্থন রয়েছে এবং সরকার গঠনের অনুমতি চান।

তবে গভর্নরের দপ্তরের সূত্র বলছে, এখনো তাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি।

Tags: বিজয়বিশেষ নিউজভিসিমুখ্যমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলে ঐতিহ্যবাহী কাইতলা পশুর হাট অস্তিত্ব সংকটে
  • কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ পাঁচজনকে জবাই করে হত্যা
  • বিচার বিভাগে আমরা কোন রকম পলিটিসাইজেসন চাই না
  • হাম সংকটে সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ
  • টাঙ্গাইলে ভুল চিকিৎসায় দুই সন্তানের জননীর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম