Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আড়ালে থেকেই আহত অবস্থায় ইরানের রণকৌশল সাজাচ্ছেন খামেনি জুনিয়র: সিএনএন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫১ pm ০৯, মে ২০২৬
in বিশ্ব
A A
0

মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি অনুযায়ী, গুরুতর আহত হয়ে দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত থাকলেও ইরানের শীর্ষ নেতা মুজতবা খামেনি দেশটির যুদ্ধ ও কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এখনো গুরুত্বপূর্ণ প্রভাব রাখছেন। বিষয়টি শনিবার (৯ মে) সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের নেতৃত্ব কাঠামো বর্তমানে কিছুটা অস্পষ্ট ও বিভক্ত হলেও, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনাসহ গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে খামেনির সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যুদ্ধবিরতি ও সংঘাত নিরসন সংক্রান্ত অবস্থান নির্ধারণে তার ভূমিকা রয়েছে বলে গোয়েন্দা সূত্রগুলো মনে করছে।

যুদ্ধের প্রাথমিক পর্যায়ে এক ভয়াবহ হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন এবং সে সময় খামেনি গুরুতর আহত হন বলে দাবি করা হয়। এরপর থেকেই তিনি জনসমক্ষে অনুপস্থিত রয়েছেন।

মার্কিন গোয়েন্দা সূত্র আরও জানায়, তার অবস্থান বা শারীরিক অবস্থা স্বাধীনভাবে যাচাই করা যায়নি, কারণ তিনি কোনো ইলেকট্রনিক যোগাযোগ ব্যবহার করছেন না। সীমিত যোগাযোগ কেবল সরাসরি সাক্ষাৎ বা বিশেষ দূতের মাধ্যমে হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে ইরানি কর্তৃপক্ষ এসব দাবি অস্বীকার করেছে। দেশটির সর্বোচ্চ নেতার দফতরের প্রটোকল প্রধান মাজাহের হোসেইনি বলেন, খামেনি সুস্থ আছেন এবং ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, তিনি খামেনির সঙ্গে আড়াই ঘণ্টার একটি বৈঠক করেছেন, যা যুদ্ধপরবর্তী সময়ে সর্বোচ্চ নেতার সঙ্গে কোনো শীর্ষ কর্মকর্তার প্রথম প্রকাশিত সাক্ষাৎ হিসেবে বিবেচিত হচ্ছে।

Tags: ইরানখামেনিবিশেষ নিউজসিএনএন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পুলিশ সপ্তাহ শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • রাণীশংকৈলে একাধিক সরকারি দপ্তর চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তায়
  • বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে ঘরে নির্মাণ করার অভিযোগ
  • জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের দক্ষিণ গেট বন্ধ, রোগী-স্বজনদের চরম ভোগান্তি
  • লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত অজন্তা দেব রায়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম