Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আজ বিএনপির সাংগঠনিক সভা, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪০ pm ০৯, মে ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় পর আনুষ্ঠানিক সাংগঠনিক কর্মসূচিতে ফিরছে বিএনপি। এ উপলক্ষে আজ শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জেলা ও মহানগর পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত হবে মতবিনিময় সভা।

শুক্রবার (৮ মে) সভার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি জানান, বিএনপি এবং এর তিনটি অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়েছে।

রিজভী বলেন, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারাও এতে অংশ নেবেন।

তিনি আরও জানান, মতবিনিময় সভায় সারা দেশের জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন। তারা সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে নিজেদের মতামত তুলে ধরবেন। একই সঙ্গে সরকার দায়িত্ব নেওয়ার পর গত দুই-তিন মাসে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং বাস্তবায়নাধীন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা বিশ্লেষণধর্মী তথ্য উপস্থাপন করবেন।

বিএনপি নেতাদের মতে, এ মতবিনিময় সভার মূল লক্ষ্য হলো নেতাকর্মীদের আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় করা এবং দলকে আরও গতিশীল করে তোলা। পাশাপাশি সংগঠন পুনর্গঠনের বার্তার পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিও নতুন রাজনৈতিক বার্তা দিতে চায় বিএনপি।

Tags: ছাত্রদলতারেক_রহমানবাংলাদেশ_রাজনীতিবিএনপিযুবদল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যমুনা সেতুতে বাস-ট্রাক সংঘর্ষ, দুর্ভোগে হাজারো যাত্রী
  • গণভোটের রায় না মানা জনগণের সঙ্গে প্রতারণা: মিয়া গোলাম পরোয়ার
  • ব্রাহ্মণপাড়ায় শ্রমিকের হাহাকার, খেতেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন
  • লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির হাই-অ্যালার্ট, টহল ও নজরদারি জোরদার
  • নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগ, ইমাম গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম