Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোরে এসএসসি পরীক্ষার্থীকে অনৈতিক ভাবে সহযোগীতা করার অভিযোগ, আটক ২

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৩ pm ০৮, মে ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

শার্শা প্রতিনিধি:

যশোরের শার্শায় এসএসসি পরীক্ষার্থীকে অনৈতিক ভাবে সহযোগীতা করার অভিযোগে ২ জনকে আটক করেছে শার্শা উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে। আটককৃতরা হলেন, বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন ও চতুর্থ শ্রেণীর কর্মচারী ফাতেমা খাতুন। আটকৃতদের শার্শা থানা হেফাজতে রাখা হয়েছে।

সুত্রে জানাগেছে, বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন এর মেয়ে অহনা খাতুন এ বছর এস এস সি পরীক্ষায় অংশ নিয়েছে। সে বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রের ৩০১ নং রুমে পরীক্ষা দিচ্ছে। অহনা ঝিকরগাছার বিকেএস কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন পরীক্ষার পর গোপনে তার মেয়ের খাতায় প্রশ্নপত্র দেখে উত্তর সঠিক করে দেয়। বিষয়টি সহযোগিতা করেন ঐ স্কুলের আয়া ফাতেমা খাতুন।

বিষয়টি শার্শা উপজেলা প্রশাসন জানতে পেরে তদন্ত করে প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় শার্শা প্রশাসন অভিযুক্ত ঐ দুজনকে আটক করে।
সূত্রে আরও জানাগেছে, এই ঘটনাটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পরীক্ষা চলাকালে দায়িত্বরত টিমের নজরে এলে আটক আয়া ফাতেমা খাতুনের কাছথেকে নকল সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে এই কেন্দ্র কমিটির কেন্দ্র সচিব মোহাম্মদ গাউসুল আজম, হল সুপার মোহাম্মদ শাহিনুর রহমান, সদস্য মোঃ আব্দুস সালাম ও সদস্য মহেন্দ্রনাথ ধর এর দায়িত্ব অবহেলা ও স্বজনপ্রীতির কারনে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তের দাবী অবিভাবক মহলের।

এ ব্যাপারে জানতে চাইলে কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে পরীক্ষাকেন্দ্রে আরও কঠোর তদারকির দাবি উঠেছে।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা মাধ্যমিক একডেমিক সুপারভাইজার এম নূরুজ্জামান জানান ঘটনাটি জানার পর শার্শা উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে ঘটনাটি তদন্ত করে প্রাথমিক ভাবে অভিযোগ প্রমানিত হওয়ায় ২জনকে আটক করা হয়েছে। আটককৃতদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে রজানার জন্য শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদের মোবাইলে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশের আকাশে ‘রহস্যময়’ আলো
  • বিজিবি’র অভিযানে ভারতীয় গাঁজাসহ এক ম‌হিলা আটক
  • যশোরে এসএসসি পরীক্ষার্থীকে অনৈতিক ভাবে সহযোগীতা করার অভিযোগ, আটক ২
  • খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিঃ এর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
  • পাহাড়ী রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম